blog
24 Oct

৮৯ হাজার বেতনে ওয়াটারএইডে চাকরি

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় পিপল অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে সিনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিনিয়র অফিসার, পিপল অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এইচআরএম)/ ম্যানেজমেন্ট/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকলে ভালো। এইচআর/পিপল ফাংশনে অন্তত পাঁচ থেকে সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সাম্প্রতিত এইচআর ট্রেন্ড, অ্যাপ্রোচ, প্র্যাকটিস ও প্রসেস; বাংলাদেশের শ্রম আইন বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। উপস্থাপনায় সাবলীল ও যোগাযোগে দক্ষ হতে হবে। রিপোর্ট রাইটিংয়ে দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। এইচআরআইএস ও অ্যানালাইসিস সফটওয়্যারের কাজ জানা বাধ্যতামূলক।

  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: ঢাকা
    কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
    বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৯,১৪০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবনবিমা, কর্মী, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য স্বাস্থ্যবিমা, আনুষঙ্গিক ভাতা, মুঠোফোন বিলসহ সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ আছে।

  • যেভাবে আবেদন
    আগ্রহী প্রার্থীদের ওয়াটারএইড বাংলাদেশের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

    আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৩।

Share This Post